Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের স্ব-গণনার সূচনা করলেন শুভেন্দু

রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ে অনলাইনে ‘সেলফ ইনিউমারেশন’ বা ‘স্ব-গণনা’ শুরু হয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। শনিবার দুপুরে সল্টলেকের ইরিগেশন বাংলোয় সেন্সাস কর্তৃপক্ষ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ল্যাপটপে এই প্রক্রিয়ার সূচনা করেন।

রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের  স্ব-গণনার সূচনা করলেন শুভেন্দু
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ে অনলাইনে ‘সেলফ ইনিউমারেশন’ বা ‘স্ব-গণনা’ শুরু হয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। শনিবার দুপুরে সল্টলেকের ইরিগেশন বাংলোয় সেন্সাস কর্তৃপক্ষ ও  প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ল্যাপটপে এই প্রক্রিয়ার সূচনা করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এসআইআরে বাদ পড়া ব্যক্তিদের সেনসাসে অংশ  নেওয়ার ব্যাপারে গাইডলাইন আছে। তাঁদের বিষয়টি বিবেচনার মধ্যে থাকবে। তবে সেনসাসে অংশ নেওয়া মানুষের নাগরিকত্ব যাচাইয়ের ব্যাপারে রাজ্য সরকার নিজে থেকে কিছু করবে না। পুরো বিষয়টি সেনসাস কর্তৃপক্ষই দেখছে।’ 

Advertisement

জনগণনার মাধ্যমে পরিচ্ছন্ন নাগরিক তালিকা উঠে এলে রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা দিতে সুবিধা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাঁর কথায়, ‘সামাজিক সুবিধা, চাকরি সহ বিভিন্ন সুবিধা নাগরিকদের প্রাপ্য। যেভাবে এবারের সেনসাসে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাতে সরকারের সুবিধা হবে। একটা স্থায়ী রেকর্ড পাওয়া যাবে। তবে কারও তথ্য পাচার হওয়ার ভয় নেই।’ মুখ্যমন্ত্রী এদিনও জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের রাজ্যে কোনো জায়গা নেই। তাঁদের চলে যেতে হবে। কিছু ইতিমধ্যে চলে গিয়েছেন। কোনো ভারতীয়কে যাতে  অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বার করে না দেওয়া হয়, তা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন শুভেন্দু। তবে শরণার্থীরা এখানেই থাকবেন বলে জানিয়েছেন তিনি। 
মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীকে সব-গণনা প্রক্রিয়াতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবারই  প্রথম  ডিজিটাল পদ্ধতিতে সেনসাস হচ্ছে।  রাজ্যপাল আর এন রবি এদিন দিল্লি থেকে এই প্রক্রিয়ায় অংশ নেন। সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের অনলাইনে স্ব-গণনা করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সেনসাস দপ্তর।  

Advertisement
সম্পর্কিত সংবাদ