নয়াদিল্লি: মানুষের হাড়ের উপর কতটা প্রভাব ফেলে মহাশূন্য? মাইক্রো গ্র্যাভিটিতে কীভাবে ক্ষয় হয় হাড়ের? উত্তর জানতে পরীক্ষা চালাল অ্যাক্সিয়ম স্পেস। শনিবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে সেই গবেষণায় অংশ নেন শুভাংশু শুক্লাও। গত ২৬ মে এপ্রিল প্রথম ভারতীয় হিসেবে তিনি পা রেখেছেন স্পেস স্টেশনে পা রেখেছেন। গত ১০ দিনে একের পর এক পরীক্ষার অংশ নিয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। জানা গিয়েছে, শুভাংশুরা দিনে ১২ ঘণ্টা করে কাজ করছেন। শৈবাল, টার্ডিগ্রেডের উপর একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা আগেই করেছিলেন তিনি। শনিবার হাড়ের ক্ষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেন অ্যাক্সিয়ম-৪ এর মহাকাশচারীরা।



