সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি শহরে মাদকদ্রব্য বিক্রি ও মাদক সেবন রুখতে পুলিস ময়দানে নেমেছে। সেইসঙ্গে রাস্তাঘাটে অবৈধ পার্কিং বন্ধেও জেলা পুলিস কড়া ব্যবস্থা নিচ্ছে। বুধবার রাতে ডিএসপি(ডিঅ্যান্ডটি) অয়ন সাধু ও সিউড়ি থানার আইসি দেবাশিস ঘোষের নেতৃত্বে পুলিস শহরে অভিযান চালায়। মাদক কারবার, বেআইনি পার্কিং, বেপরোয়া বাইকবাজদের দৌরাত্ম্য রুখতে এই বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে পুলিস জানিয়েছে।
Advertisement
রাতের অন্ধকারে শহরের বিভিন্ন ফাঁকা জায়গা, খেলার মাঠ, পাড়ার মোড়ে মাদক সেবনের অভিযোগ বহুদিন ধরেই উঠছে। শহরের আনাচে-কানাচে মাদক বিক্রির অভিযোগও রয়েছে। এই মাদকের কারবার ও সেবন রুখতে এবার পুলিস কড়া অভিযান শুরু করেছে। সিউড়ি শহর লাগোয়া করিধ্যার কালীপুরে জাতীয় সড়কের ধারে, তেঁতুলতলা মোড়ে, বড় বাগানে সাহেবপোঁতা কবরস্থানের কাছে, স্টেশন মোড় সহ একাধিক জায়গায় মাদক বিক্রির অভিযোগ ওঠে। পুলিস অভিযানে নেমে মাদক কারবারিদের আটকও করে। তাতেও এই কারবার বন্ধ না হওয়ায় পুলিস এবার কড়া হয়েছে।
বুধবার রাতে মাদক বিক্রেতাদের বিভিন্ন ঘাঁটিতে পুলিস অভিযান চালায়। কালীপুর সহ অন্যত্র বিভিন্ন পরিত্যক্ত জায়গাতেও অভিযান হয়েছে। কয়েকজন মাদক সেবনকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে, বুধবার রাতে পুলিসের তরফে সিউড়ি বাসস্ট্যান্ড লাগোয়া বিভিন্ন খাবার ও কাপড়ের দোকানের সামনে থেকে গাড়ি-বাইক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে রাস্তায় যেখানে সেখানে টোটো, অটো, মোটরবাইক বা চারচাকা গাড়ি বেআইনিভাবে পার্কিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও শহরবাসীর বক্তব্য, বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে শহরে পার্কিং জোনও রাখা দরকার। তা না হলে মানুষকে সমস্যায় পড়তে হবে। সিউড়ি শহরের প্রায় সর্বত্র রাস্তাঘাটে বেআইনি পার্কিং বন্ধে পুলিস কড়া হয়েছে। কিন্তু শহরে এখনও অবধি কোনও বৈধ পার্কিংয়ের জায়গা নেই।
এছাড়া, শহরে বেপরোয়াভাবে চলাচল করা, সাইলেন্সার বিকৃত করা মোটরবাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিস। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া টোটো চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল অবধি সিউড়ি শহরে অভিযান চালিয়ে ১৫জন টোটো চালককে জরিমানা করা হয়। প্রায় ২০টি মোটরবাইকও বেআইনি পার্কিং, বেপরোয়াভাবে চালানো, আরোহীর হেলমেট না থাকা সহ নানা অভিযোগে আটক করা হয়।
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, শহরে বেআইনি পার্কিং, বেপরোয়া টোটো ও বাইক চলাচল, মাদক কারবার বন্ধের জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে। বৈধ পার্কিং জোন শহরের কোথায় তৈরি হবে-সেই বিষয়টি প্রশাসনিক স্তরে আলোচনার মধ্যে রয়েছে।