Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি হাসপাতালে বধূমৃত্যুর তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

সিউড়ি হাসপাতালে বধূমৃত্যুর তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বধূমৃত্যুর ঘটনায় সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হল। বীরভূম জেলার ডেপুটি সিএমওএইচ-১ এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন। জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, কমিটি গঠন করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার দিনই মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তর সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, তদন্ত শুরু হয়েছে। তিনদিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। কী কারণে ওই বধূর মৃত্যু হয়েছে-তা এরপরই স্পষ্ট হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ