সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার মেটেলি ব্লকের মূর্তিতে নেপালি জনজাতি সমাজের বার্ষিক সাধারণ সভা হল। সভায় নেপালি জনজাতির কৃষ্টি, সংস্কৃতির উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়। এদিনের সভায় মূর্তিতে সত্যনারায়ণ মন্দির নির্মাণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement
এদিনের সভায় উপস্থিত ছিলেন নেপালি সমাজের রামকুমার ছেত্রী, ইন্দ্রবাহাদুর ছেত্রী, মিঠু শর্মা, দীপক রাই সহ অন্যরা। রামকুমার ছেত্রী বলেন, সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মূর্তিতে সত্যনারায়ণ মন্দির নির্মাণ করা হবে।



