Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ট্যালিন নগরে রাস্তার শিলান্যাস

স্ট্যালিন নগরে রাস্তার শিলান্যাস
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরার স্ট্যালিন নগরে ১৯০ মিটার রাস্তার শিলান্যাস হল বৃহস্পতিবার। রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে চার লক্ষ টাকা বরাদ্দে ওই পাকা রাস্তা তৈরি হচ্ছে বাগডোগরার স্ট্যালিন নগরে। এদিন নারকেল ফাটিয়ে এই রাস্তার শিলান্যাস করেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশায় চরম সমস্যায় ভুগছিলেন বাসিন্দারা। এদিন রাস্তা তৈরি হবে জানতে পেরে খুশি সকলেই। ওই রাস্তা তৈরির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার সময় বেঁধে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি বলেন, দ্রুতগতিতে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সঠিকভাবে যাতে কাজ হয় সেদিকে লক্ষ্য থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ