Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীর প্রাথমিক স্কুলের ৭২ বর্ষ উদযাপনে মেতে উঠল খুদে পড়ুয়ারা

পূর্বস্থলীর প্রাথমিক স্কুলের ৭২ বর্ষ উদযাপনে মেতে উঠল খুদে পড়ুয়ারা
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীর চণ্ডীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পা দিল ৭২ বছরে। স্বাধীনতা সংগ্রামী ক্ষিতিশ মণ্ডলের উদ্যোগে এক সময় স্কুল গড়ে ওঠে। পূর্বস্থলীর চণ্ডীপুর গ্রামের শিক্ষানুরাগী মানুষজন মিলে ছেলেমেয়েদের পড়াশোনার জন্য প্রাথমিক স্কুল গড়ে তুলেছিলেন। সেই স্কুল ৭২ বছরে পা দিল। এই উপলক্ষে শনিবার খুদে পড়ুয়ারা নাচ, গান আবৃত্তি, ব্রতচারী সহ নানা অনুষ্ঠানে মেতে উঠল। বর্ণাঢ্য অনুষ্ঠানে শামিল হন স্কুলের শিক্ষকরাও। ছোট ছেলেমেয়েরা ব্রতচারীতে অংশ নেয়। 

Advertisement

পূর্বস্থলী-২ ব্লকের মেড়তলা অঞ্চলের চণ্ডীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণি থেকে পঞ্চম পর্যন্ত ১২১ জন পড়ুয়া রয়েছে। পাঁচ জন শিক্ষক আছেন। স্কুলটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠা হয়। তবে বর্তমানে স্কুলে ৪টি শ্রেণিকক্ষ থাকলেও আরও ১টি শ্রেণিকক্ষের প্রয়োজন। প্রধান শিক্ষক পল্লব ঘোষাল বলেন, স্কুলে পানীয় জলের সমস্যা রয়েছে৷ তাছাড়া স্কুলের সীমানা প্রাচীর প্রয়োজন। এখন ব্রতচারী প্রায় নেই বললেই চলে। আমাদের স্কুলে এখনও ব্রতচারী শেখানো হয়। স্কুলের শিক্ষক সমরেন্দ্র হাওলাদার, নারায়ণচন্দ্র প্রামাণিক, উৎপল বারিক, ভুবনমোহন ঘোষ বলেন, স্কুলে খুদে পড়ুয়ারা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ