Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

তুরস্কের স্কুলে গুলি পড়ুয়ার, মৃত ৯

ক্লাসরুমে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করল ১৪ বছরের পড়ুয়া। ঘটনাটি তুরস্কের। মৃতদের মধ্যে ৮ পড়ুয়া ও এক শিক্ষক রয়েছেন।

তুরস্কের স্কুলে গুলি পড়ুয়ার, মৃত ৯
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আঙ্কারা: ক্লাসরুমে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করল ১৪ বছরের পড়ুয়া। ঘটনাটি তুরস্কের। মৃতদের মধ্যে ৮ পড়ুয়া ও এক শিক্ষক রয়েছেন। মারা গিয়েছে হামলাকারীও ছাত্রটিও। এছাড়া জখম ১৩ জন। এনিয়ে গত দু’দিনে স্কুলে হামলার দু’টি ঘটনা ঘটল তুরস্কে। সোমবার সানলিউরফা এলাকার একটি স্কুলে এভাবেই গুলি চালিয়ে ১৬ জনকে জখম করেছিল এক প্রাক্তন ছাত্র। আর বুধবার সকালে কাহরামানমারাস প্রদেশের স্কুলে অষ্টম শ্রেণির ওই পড়ুয়া দু’টি ক্লাসরুমে ঢুকে হামলা চালায়। যদিও এতে জঙ্গি-যোগ নেই বলেই জানিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ছাত্রের বাবা প্রাক্তন পুলিশকর্তা। বাবার বন্দুকই চুরি করে নিয়ে আসে নাবালক।

Advertisement
সম্পর্কিত সংবাদ