Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় কলেজের রুমে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তিন

কলকাতার একটি কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। শহরের কসবা থানা এলাকার ওই কলেজের একটি ঘরে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে পুলিসের কাছে অভিযোগ জমা পড়েছে।

কলকাতায় কলেজের রুমে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তিন
  • ২৭ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

কলকাতা: কলকাতার একটি কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। শহরের কসবা থানা এলাকার ওই কলেজের একটি ঘরে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে পুলিসের কাছে অভিযোগ জমা পড়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের মধ্যে দু’জন কলেজেরই প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে। তৃতীয় অভিযুক্ত কলেজ কর্মচারী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিস।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ নিয়ে আলোচনার কথা বলে ওই ছাত্রীকে কলেজের একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। পুলিসের দ্বারস্থ হন নির্যাতিতা। দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে কসবা থানার পুলিস। গতকাল এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল। আজ, শুক্রবার ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ