Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬

পরীক্ষার সময়ে চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, মৃত পড়ুয়া

পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠল আইআইটি বম্বের এক পড়ুয়ার বিরুদ্ধে

পরীক্ষার সময়ে চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, মৃত পড়ুয়া
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১২
Prefer us on Google

মুম্বই, ১৯ সেপ্টেম্বর: পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠল আইআইটি বম্বের এক পড়ুয়ার বিরুদ্ধে। এরপর ধরা পড়ে যাওয়ায় আত্মঘাতী হন ওই পড়ুয়া। হোস্টেলের ঘর থেকে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা ক্যাম্পাসে।  

Advertisement

আইআইটি বম্বের তরফে জানা গিয়েছে, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছেন পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটিতে আপলোড করে উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন তিনি। সেসময়ই হাতে নাতে ধরা পড়ে ওই পড়ুয়া। তবে এই ঘটনার পরও শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাঁর বিরুদ্ধে। পাশাপাশি ইনস্ট্রাক্টর এবং বিভাগের প্রধান বিষয়টি নিয়ে পড়ুয়ার সঙ্গে কথা বলে জানান এই ঘটনার জন্য তাঁর শিক্ষাজীবনে কোনো খারাপ প্রভাব পড়বে না। এরুপর নিজের হোস্টেলের ঘিরে ফিরে যান ওই পড়ুয়া। কিছুক্ষণ পর তাঁর দেহ উদ্ধার করা হয় ওই ঘর থেকে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন আইআইটি বম্বের কর্তৃপক্ষ। অন্যদিকে এই ঘটনার জেরে আইআইটি বম্বের ক্যাম্পাসে বিক্ষোভ দেখান অন্যান্য পড়ুয়ারা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ