Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অশালীন ভিডিও ভাইরালের হুমকি, ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী পড়ুয়া

অশালীন ভিডিও ভাইরালের হুমকি, ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী পড়ুয়া
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুলের নবম শ্রেণির এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিল। এক যুবক তাকে ব্যাকমেল করায় মানসিক চাপ সহ্য করতে না পেরে ছেলে আত্মঘাতী হয়েছে। মঙ্গলবার রাতে আসানসোল উত্তর থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন মৃতের মা সেন র‌্যালে এলাকার বাসিন্দা এক মহিলা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের বয়স ১৫ বছর। আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি ধ্রুব দাস বলেন, অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক স্বামী ভারূপানন্দ বলেন, ছেলেটি শান্ত প্রকৃতির ছিল। ফুটবল খেলায় গোলকিপার থাকত। ঘটনার পর খোঁজ নিয়ে জেনেছি, খেলার মাঠে এলেও কিছুদিন ধরে আতঙ্কে থাকত। স্কুল বন্ধ থাকায় এই সময়টা আমরা ওকে পাই঩নি। স্কুল চালু থাকলে হয়তো আমরা কিছুটা বুঝতে পারতাম। কয়েক বছর আগে ওই কিশোরের বাবার মৃত্যু হয়। অথৈ জলে পড়ে পরিবার। পরিবারকে কোনওমতে সামলান তার মা। অনেক কষ্ট করেই ছেলে-মেয়েকে পড়াচ্ছিলেন। সবই ঠিক চলছিল, গত ২৯মে রাতে এলাকার একটি ধর্মীয় অনুষ্ঠান দেখে বাড়ি ফিরে ওই কিশোরকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন তার মা ও দিদি। পরে কিশোরের বন্ধুদের কাছ থেকে চাঞ্চল্যকর খবর পান তার দিদি। আসানসোল উত্তর থানারই চাঁদমারি এলাকার এক যুবক ওই কিশোরকে হুমকি দিত বলে জানা যাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ