Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে টোটোর সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী মৃত্যু, জখম ১

সূতিতে টোটোর সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী মৃত্যু, জখম ১
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার সকালে সূতির নতুন বাজিতপুরে টোটোর সঙ্গে সংঘর্ষে এক বাইক আরোহী মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মাসুদ আনসারি(৩২)। বাড়ি ফরাক্কার অর্জুনপুরে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন। ঘটনায় তাঁর বন্ধু জখম হন। তাঁর চিকিসা চলছে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মাসুদ ও তাঁর বন্ধু বাইকে চেপে সূতিতে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও শ্যুট করতে যাচ্ছিলেন। সূতির নতুন বাজিতপুর এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারালে একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। তার সঙ্গী যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ