সংবাদদাতা, বহরমপুর: সিঁড়ি থেকে পড়ে এক ছয় বছরের বালকের মৃত্যু হল। শনিবার দুপুর ১টা নাগাদ সুতি থানার অরঙ্গাবাদের মোমিনপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। রবিবার ভোরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইন মোমিন নামে ওই বালকের মৃত্যু হয়। একমাত্র সন্তানের মৃত্যুতে তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন।
Advertisement
মৃত বালকের পরিবার জানিয়েছে, শনিবার দুপুরে ছেলেটির মা সোনিয়া বিবি রান্নায় ব্যস্ত ছিলেন। ওই বালক সেসময় ছাদে উঠে পড়ে। তার পিসি ঝুমা বিবি তাকে ছাদ থেকে নামতে দেখেন। তিনি বলেন, আমি ছুটে ধরতে যেতেই রেলিংবিহীন সিঁড়ি থেকে পড়ে যায় সাইন। প্রথমে জঙ্গিপুর হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি করা হয়। কিন্তু ওকে বাঁচানো গেল না।
মৃতের বাবা আজিনুর মোমিন বলেন, আমি রাজমিস্ত্রির কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে ফিরে আসি। সিঁড়ির রেলিং না দেওয়ায় ছেলের প্রাণ গেল। নিজেকে কোনও দিন ক্ষমা করতে পারব না।
মৃতের বাবা আজিনুর মোমিন বলেন, আমি রাজমিস্ত্রির কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে ফিরে আসি। সিঁড়ির রেলিং না দেওয়ায় ছেলের প্রাণ গেল। নিজেকে কোনও দিন ক্ষমা করতে পারব না।