সংবাদদাতা, জঙ্গিপুর: রোল করে কভার দিয়ে ঢেকে বিশেষ কায়দায় গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল সূতি থানার পুলিস। ধৃতদের নাম সোপা মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে ও রানিতলায়। মঙ্গলবার সন্ধ্যায় সূতির ১২নম্বর জাতীয় সড়কে চাঁদেরমোড় সংলগ্ন এলাকায় তাদের কাছে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিস। গাঁজাগুলি হাত বদল করতেই তারা নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জেরায় স্বীকার করেছে। তবে গাঁজাগুলি কোথা থেকে আমাদানি করে কোথায় এবং কাকে হাতবদলের উদ্দেশে নিয়ে যাচ্ছিল, তা পুলিস খতিয়ে দেখছে। বিস্তারিত জানতে ধৃতদের হেফাজতে নেয় পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, আগাম খবরের ভিত্তিতে পুলিস নজরদারি চালাচ্ছিল। দুই যুবকের কাছে দু’টি বড় ব্যাগ দেখে সন্দেহ হয়। তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় চাঁদেরমোড়ে দুই যুবক হাতে দু’টি বড় সাইজের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা বাসের জন্য অপেক্ষা করছিল। তাদের হাতে বড় দু’টি ব্যাগ দেখে পুলিসের সন্দেহ হয়। ব্যাগে তল্লাশি চালিয়ে দু’টি বড়ো রোল উদ্ধার হয়। রোল কাটতেই গাঁজা বেরিয়ে আসে। গাঁজাগুলি তারা মালদহ থেকে নিয়ে আসে। সেগুলি হাতবদল করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে। উদ্ধার হওয়া গাঁজাগুলির বাজার মূল্য কয়েক হাজার টাকা বলে জানা গিয়েছে।