Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, জখম ২

সূতিতে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, জখম ২
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: বন্ধুর বিয়েতে বরযাত্রী যাওয়ার কথা। তার আগেই  জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতের ঘটনা। মৃতের নাম সঞ্জু দাস (২৪)। বাড়ি সূতি থানার ঘোড়াপাখিয়া গ্রামে। সঞ্জু পেশায় লটারির টিকিটের এজেন্ট। দুর্ঘটনায় আরও দু’জন জখম হয়েছেন। যুবকের মৃত্যুর খবরে বিয়েবাড়ির আনন্দ ম্লান হয়ে যায়। সূতি থানার পুলিস জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, এদিন বন্ধুর বিয়েতে তিন যুবকের বরযাত্রী যাওয়ার কথা ছিল। একটি বাইকে সঞ্জু এক বন্ধুকে নিয়ে আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের অপর এক বন্ধুকে আনতে যান। সেখান থেকে তাঁকে বাইকে চাপিয়ে তিনজন ফিরছিলেন। তখনই কোনও গাড়ি তাঁদের ধাক্কা দেয়। তিনজনই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। সকলেই গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। জখম অপর দুই যুবক সেখানে চিকিৎসাধীন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ