সংবাদদাতা, লালবাগ: বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুভজিৎ দাস। বাড়ি সূতি থানা এলাকায়। ধৃতকে শুক্রবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। লালবাগ মহকুমা পুলিসের এক আধিকারিক বলেন, ধৃতের বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত যুবককে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



