Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়িতে মিষ্টির দোকানে আগুন, গুরুতর জখম দু’জন

সাঁতুড়িতে মিষ্টির দোকানে আগুন, গুরুতর জখম দু’জন
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার সন্ধ্যায় সাঁতুড়ি থানার লেদাসন মোড়ে একটি মিষ্টির দোকানে ভয়াবহ আগুন লাগে। দোকানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানকার দু’জন কর্মচারী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের রঘুনাথপুর সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
লেদাসন মোড়ের শেষ সীমানায় ওই মিষ্টির দোকান রয়েছে। সেখানে মিষ্টির পাশাপাশি বিভিন্ন তেলেভাজা তৈরি করা হয়। এদিন সন্ধ্যায় উনুনে আগুন জ্বলছিল। দোকানে একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। দোকানের এক কর্মচারী ওই সিলিন্ডারে পাইপ লাগাতে যায়। সেই সময় কোনও কারণবশত পাইপ লিক হয়ে দোকানে গ্যাস ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেই গ্যাস উনুনের আগুনের সংস্পর্শে চলে আসে। পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়লে দুই কর্মচারী জখম হন। দোকান মালিকের চিৎকার শুনে স্থানীয়রা দুই জখমকে উদ্ধার করে দোকানের বাইরে নিয়ে আসেন।
সম্পর্কিত সংবাদ