Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে লরির ধাক্কায় জখম দুই পুলিসকর্মী

সূতিতে লরির ধাক্কায় জখম দুই পুলিসকর্মী
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার দুপুরে সূতির ১২নম্বর জাতীয় সড়কে চাঁদেরমোড় সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় দুই পুলিসকর্মী জখম হন। জানা গিয়েছে, এদিন দুপুরে পুলিসের এক সাব ইন্সপেক্টর সিভিক ভলান্টিয়ারের বাইকে চেপে ডিউটিতে যাচ্ছিলেন। চাঁদের মোড় পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় বাইকটি লেন বদলের সময় লরিটি বাইকে ধাক্কা দেয়। দুই পুলিসকর্মীই জখম হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।  স্থানীয় বাসিন্দারা জানান, বালিবোঝাই লরিটি ফরাক্কা থেকে জঙ্গিপুরের অভিমুখে যাচ্ছিলো। বরাত জোরে দুই পুলিসকর্মী প্রাণে রক্ষা পেয়েছেন। সূতি থানার এক আধিকারিক বলেন, ওই দুই পুলিসকর্মী সামান্য জখম হয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ