Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্মেলন ইটাহারে

বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ একাধিক দাবিকে সামনে রেখে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ইটাহার থানা কমিটির সম্মেলন হল। রবিবার ইটাহার স্কুলপাড়ায় অবস্থিত সংখ্যালঘু ভবনে সংগঠনের ৩৬তম সম্মেলন হল।

স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্মেলন ইটাহারে
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ একাধিক দাবিকে সামনে রেখে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ইটাহার থানা কমিটির সম্মেলন হল। রবিবার ইটাহার স্কুলপাড়ায় অবস্থিত সংখ্যালঘু ভবনে সংগঠনের ৩৬তম সম্মেলন হল। প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের সূচনা করেন সংগঠনের উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক সুজশ মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, জেলা কার্যকরী সভাপতি অলক মৈত্র, ইটাহার ব্লক সভাপতি কৌশিক সাহা, সম্পাদক বিপ্লব রায় সহ অন্যরা। মূলত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, শূন্যপদে বেকারদের কর্মসংস্থান, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবির বিষয়ে সম্মেলনে আলোচনা হয়। পাশাপাশি ২৭ জনের একটি নতুন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী দিনে সংগঠন সরকারি কর্মীদের স্বার্থে কীভাবে কাজ করবে সেই বিষয়ে কর্মীদের বার্তা দেয় উপস্থিত নেতৃত্ব। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ