Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়িতে ধৃত দুষ্কৃতী

সাঁতুড়িতে ধৃত দুষ্কৃতী
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: পুলিসের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া এক দুষ্কৃতীকে শনিবার রাতে সাঁতুড়ি থানার পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম লাল্টু মাহাত। বাড়ি কাশীপুর থানার বেলাডাঙা গ্রামে। ধৃতকে রবিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বছর সাঁতুড়ি থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল দুষ্কৃতী জড়ো হয়েছিল। সেই সময় পুলিস লাল্টুকে দেখতে পায়। কিন্তু, লাল্টু দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ওইদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ