Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতটি বাইক বাজেয়াপ্ত, ধৃত এক

সাতটি বাইক বাজেয়াপ্ত, ধৃত এক
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: সঠিক কাগজপত্র দেখাতে না পেরে সাতটি বাইক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চোপড়ার বিলাতিবাড়ি গ্রামে অভিযান চালায় চোপড়া থানার পুলিস। তল্লাশি চালানোর সময় একটি গোডাউন থেকে সাতটি বাইক উদ্ধার হয়েছে। পুলিসের অনুমান সেগুলি চুরি করা। ধৃতের নাম উত্তম কর। পুলিস জানান, বাইকগুলির কোনও কাগজ উত্তম দেখাতে পারেনি। তাই বাইকগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ