Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়িতে আগুনে পুড়ল পিকআপ ভ্যান, চাঞ্চল্য

সাঁতুড়িতে আগুনে পুড়ল পিকআপ ভ্যান, চাঞ্চল্য
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার রাতে সাঁতুড়ি থানার টাঁড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাধুশালতোড়া মোড়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে গাড়িটি পুরোপুরি জ্বলে গিয়েছে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গাড়ির মালিক লালচাঁদ গড়াই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে লালচাঁদবাবু এক ব্যক্তির কাছ থেকে পিকআপ ভ্যানটি কিনেছিলেন। ওই পিকআপ ভ্যানটি তিনি নিজের বাড়ির বাইরে রাখতেন। বুধবার রাতে হঠাৎ তিনি পিকআপ ভ্যানটি দাউ দাউ করে জ্বলতে দেখেন। প্রতিবেশীরা জল ঢেলে আগুন নেভালেও পিকআপ ভ্যানটি পুরোপুরি ভস্মীভূত হয়। লালচাঁদবাবু বলেন, ওইদিন গাড়ি নিয়ে ভাড়া গিয়েছিলাম। রাত ৯ টার সময় ফিরে আসি। খাবার খেয়ে ১১ টার সময় ঘুমাতে গিয়েছিলাম। রাত ১টা নাগাদ হঠাৎ টায়ার ফাটার শব্দ শুনতে পাই। বেরিয়ে এসে দেখি গাড়িটি দাউ, দাউ করে জ্বলছে। কীভাবে গাড়িতে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছি।
সম্পর্কিত সংবাদ