সংবাদদাতা, জঙ্গিপুর: ১০৮ বোতল কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল সূতি থানার পুলিস। রবিবার রাতে সূতির ইসলামপুরে একটি আমবাগানে তল্লাশি চালিয়ে ওই কাশির সিরাপ উদ্ধার করা হয়। ধৃত দুলাল হোসেনের বাড়ি সূতি থানার হাসানপুর গ্রামে। সে কোথা থেকে কাশির সিরাপ এনেছিল, কাকে হাতবদলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তা পুলিস খতিয়ে দেখছে।
Advertisement
রবিবার রাতে পুলিস ওই আমবাগানে দুলাল হোসেনের বাইক থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় পুলিস বাইকের টুলবক্স ও সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালাতেই ১০৮ বোতল কাশির সিরাপ উদ্ধার হয়।
সূতির নেতাজি মোড়ে একটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিস। তারা ওই দোকানে বেআইনিভাবে চড়া দামে সেই ওষুধ বিক্রির খবর পেয়েছিল। অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় শতাধিক ওষুধের প্যাকেট উদ্ধার হয়। সূত্রের খবর, সেই ওষুধ সিরিঞ্জে ভরে ড্রাগ হিসেবে ব্যবহার করে অনেকে। ওষুধের দোকানের মালিক সুজিত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।