Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতসকালে স্কুলে হাজির এসডিও

সাতসকালে স্কুলে হাজির এসডিও
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মঙ্গলবার সাতসকালে জলপাইগুড়ি শহরের একটি প্রাইমারি স্কুলে হাজির হলেন সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। এদিন সকালে তিনি জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন অগ্রণী বিদ্যাপীঠে আচমকা পরিদর্শনে যান। সেসময় স্কুলে সবমিলিয়ে মাত্র ১৪ জন পড়ুয়া উপস্থিত ছিল। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক। স্কুলে কেমন পড়াশোনা হয় তা জেনে নেন তাদের কাছ থেকে। একইসঙ্গে স্কুলে পড়ুয়ার সংখ্যা এত কম কেন, সেব্যাপারেও জানতে চান শিক্ষকদের কাছ থেকে। শিক্ষকরা জানান, ওই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা ১৬ জন। যা শুনে অসন্তোষ প্রকাশ করেন মহকুমা শাসক। স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য শিক্ষকদের উদ্যোগী হতে বলেন তিনি। পাশাপাশি স্কুলে যাতে কোনওভাবেই পঠনপাঠনে ঘাটতি না হয়, সেদিকেও খেয়াল রাখতে বলেন এসডিও।
Advertisement
সম্পর্কিত সংবাদ