সংবাদদাতা, বাগডোগরা: খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে ফের লোকালয়ে ঢুকে পড়ল হাতি। রবিবার সেই দাঁতাল হাতিকে জঙ্গলে ফেরাতে কালঘাম ছুটল বনকর্মীদের। সন্ধ্যা পর্যন্ত হাতিটি বাগডোরাতেই থাকে।
Advertisement
সাতসকালে একটি দলছুট হাতি আমবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে উত্তরকন্যা, নৌকাঘাট হয়ে বাগডোগরা গোঁসাইপুরে চলে আসে। হাতিটি প্রথমে ওই এলাকার লালমহনজোতে ঢুকে চা বাগানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। সকাল থেকে হাতি দেখতে ভিড় জমান স্থানীয়রা। যদিও বাগডোগরা থানার পুলিস ও বনকর্মীরা হাতি থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেয় সাধারণ মানুষকে। পরবর্তীতে কিছুটা দূরে ফয়রানিজোতে চলে আসে হাতিটি। এরপর সারাদিন ওই হাতিটিকে নজরবন্দি করে রাখেন বনকর্মীরা।
এদিকে, হাতি দেখতে উৎসুক জনতার ভিড় থাকায় রীতিমতো বেগ পেতে হয় বনকর্মীদের। এদিন ছিল রবিবার, তাই বেশিরভাগ মানুষের কর্মক্ষেত্রে ছুটি থাকায় দলে দলে এসে তারা ভিড় করে। যদিও বাগডোগরা থানার পুলিস কৌতূহলীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। এদিকে, দাঁতালটিকে পুনরায় জঙ্গলে ফেরাতে ঘটনাস্থলে আসে বাগডোগরা, টুকরিয়াঝার বনবিভাগ, পানিঘাটা, সুকনা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড সহ অন্যান্য রেঞ্জের বনকর্মীরা। সারাদিন কেটে গেলে হাতিটিকে ফেরাতে ব্যর্থ হন বনকর্মীরা। দুপুর ৩টে থেকে হাতিটি ফের এক জায়গা থেকে আরএক জায়গায় ঘোরাঘুরি করে। অবশেষে চণ্ডালজোত ও পুঁটিমারি হয়ে বায়ু সেনার ক্যাম্পের দিকে চলে যায় হাতিটি। কর্শিয়াংয়ের এডিএফও রাহুল দেব মুখোপাধ্যায় বলেন, গোটা এলাকা কর্ডন করে রাখা হয়েছে। রাতে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হবে।