Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতসকালে ঝুলন্ত দেহ উদ্ধার

সাতসকালে ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: সোমবার সকালে ঘর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কোয়ালিগছের। পুলিস জানিয়েছে, মৃতার নাম মামনি দাস(৪০)। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সৈকত আলি বলেন, প্রায় ২০বছর আগে শিলিগুড়িতে মহিলার বিয়ে হয়েছিল। বছর দুয়েক পর স্বামী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে ওই মহিলা বাবার বাড়িতেই থাকতেন। তাঁর ১৮ বছরের একটি ছেলে রয়েছে। সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করছিলেন। কিন্তু সকাল দশটা নাগাদ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে গিয়ে রাজগঞ্জ থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ