Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টেশনে তক্ষক সহ গ্রেপ্তার

স্টেশনে তক্ষক সহ গ্রেপ্তার
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার রাতে নিউ আলিপুরদুয়ার স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি তিনটি তক্ষক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মান্নান আনসারি। বাড়ি শামুকতলায়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি তিনটি তক্ষক সহ ব্রহ্মপুত্র মেলে মালদহে যাওয়ার ছক কষেছিল। মালদহে তক্ষকগুলি মোটা টাকার বিনিময়ে পাচারের পরিকল্পনা করেছিল। কিন্তু রুটিন টহলদারির সময় জিআরপি তক্ষক সহ হাতেনাতে ধরে ফেলে ওই ব্যক্তিকে। বাজেয়াপ্ত তক্ষকগুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। নিউ আলিপুরদুয়ার জিআরপির ইন্সপেক্টর ভাস্কর সেন বলেন, তক্ষক পাচারে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে 
Advertisement
দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ