Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টেশন বাজার ভাঙা চলছে জোরকদমে

রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ১১ ফেব্রুয়ারির মধ্যে জায়গা খালি করে দিতে হবে। সেকারণে সোমবার দিনভর জলপাইগুড়ি স্টেশন বাজার ভাঙার কাজ চলল জোরকদমে। সবমিলিয়ে প্রায় সাড়ে তিনশো দোকান ভাঙা পড়ছে।

স্টেশন বাজার ভাঙা চলছে জোরকদমে
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ১১ ফেব্রুয়ারির মধ্যে জায়গা খালি করে দিতে হবে। সেকারণে সোমবার দিনভর জলপাইগুড়ি স্টেশন বাজার ভাঙার কাজ চলল জোরকদমে। সবমিলিয়ে প্রায় সাড়ে তিনশো দোকান ভাঙা পড়ছে। ভাঙার কাজ দ্রুত সারতে এদিন জেসিবি ভাড়া করে নিয়ে আসেন ব্যবসায়ীরা। ‘অমৃত ভারত’ প্রকল্পে জলপাইগুড়ি টাউন স্টেশনে সৌন্দর্যায়নের কাজ চলছে। ওই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্টেশন লাগোয়া বাজার। সেকারণে রেলের তরফে নোটিস দিয়ে ওই বাজার সরিয়ে নিতে বলা হয়। অনেক টালবাহানার পর গত কয়েকদিন ধরে ব্যবসায়ীরা নিজেরাই দোকান সরিয়ে নিচ্ছেন। রেলের পক্ষ থেকে খুঁটি পুঁতে যে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে, তার বাইরে পুকুরপাড়ে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এদিন সেখানে মাটি ফেলে সমান করে দোকান তৈরির প্রস্তুতি নেন ব্যবসায়ীদের অনেকে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ