নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শান্তিপুর রেলস্টেশনে সাত সকালে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার শান্তিপুর স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে নিত্যযাত্রীরা এদিন সকালে মৃতদেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় জিআরপি এবং আরপিএফ কর্মীরা। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন। তাঁর নাম পরিচয় জানা যায়নি।



