মুম্বই: মদ্যপ স্বামীকে নিয়ে জেরবার ছিলেন মহারাষ্ট্রের থানের বাসিন্দা সন্ধ্যা সন্দীপ বেরে। সেই হতাশা থেকে তিন কন্যাশিশুকে বিষ খাইয়ে খুন করলেন ২৭ বছরের সন্ধ্যা। রবিবার সন্ধ্যাকে গ্রেপ্তার করেছে পুলিস। এদিন পুলিস জানিয়েছে, সন্ধ্যার স্বামী মদ খেয়ে বাড়িতে এসে প্রায়ই ঝামেলা বাধাত। এই অবস্থায় গার্হস্থ্য হিংসা থেকে মুক্তি পেতে স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন তিনি। এখন তাঁরা সেপারেশনে রয়েছেন। এই অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন সন্ধ্যা। ২০ জুলাই তেলেপাড়ায় নিজের গ্রামের বাড়িতে ৫, ৮ ও ১০ বছরের তিন কন্যাশিশুকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয় সে।



