সংবাদদাতা, বহরমপুর: স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অভিমানে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হলেন। মৃতের নাম ডাবলু শেখ(৩৫)। তাঁর বাড়ি ভগবানগোলা থানার খোলার পুকুর এলাকায়। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিস। ডাবলু ভিনরাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। এক মাস আগে তিনি বাড়ি এসেছিলেন। গত শুক্রবার বিকেলে স্ত্রী রিক্তা খাতুনের সঙ্গে ঝগড়া করে ডাবলু বাড়ি থেকে বেরিয়ে যান। রাত সাড়ে ১০টা নাগাদ কীটনাশক খেয়ে এসে আলাদা ঘরে শুয়েও পড়েন। কিছুক্ষণ পর শরীরে অস্বস্তি শুরু হওয়ায় তিনি মাকে বিষ খাওয়ার কথা জানান। এরপর তাঁকে প্রথমে লালগোলা মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আনা হয়।
Advertisement
মৃতের মাসি আলেনুর বিবি বলেন, বউমার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বাইরেই বিষ খেয়ে বাড়ি ফেরে।



