সংবাদদাতা, কাঁথি: পটাশপুরে স্ত্রীর পাশে ঘুমন্ত অবস্থাতেই গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হল এক যুবককে। মৃতের নাম দীপঙ্কর গিরি (৩৫)। সোমবার গভীর রাতে পটাশপুর থানার পঁচেট উত্তরপাড়া এলাকায় ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাত আড়াইটা নাগাদ মৃতের স্ত্রী লক্ষ্মী গিরির কান্নাকাটিতে ঘুম ভাঙে প্রতিবেশীদের। তাঁরা এসে শিউরে ওঠেন। দেখেন, গলার নলি কাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন দীপঙ্কর। থানায় খবর দেওয়া হলে পুলিস ঘটনাস্থলে এসে তদন্ত করে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্ত্রী পাশে থাকতেও স্বামীর খুন হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। প্রতিবেশীদের দাবি, গৃহবধূর প্রাক্তন স্বামী এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। খুনের ঘটনায় প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে লক্ষ্মীরও। ঘটনাটি সে ধামাচাপা দিতে চাইছে। যদিও লক্ষ্মীর দাবি, তিনি পাশে ঘুমিয়ে ছিলেন। কিছুই টের পাননি। কিন্তু, তাঁর দাবি মানতে নারাজ প্রতিবেশীরা। তাঁদের অভিযোগের প্রেক্ষিতে মৃতের স্ত্রীকে শিশুসন্তান সহ আটক করে থানায় নিয়ে যায় পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য দীপঙ্করের মা বাসন্তীদেবীকেও নিয়ে যাওয়া হয়।
Advertisement
এগরার এসডিপিও দেবীদয়াল কুণ্ডু বলেন, ওই যুবক কীভাবে খুন হলেন, সেটা আমরা জানার চেষ্টা করছি। বিস্তারিত জানতে লক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাক্তন স্বামীরও খোঁজ চলছে। শীঘ্রই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর দিনমজুরির কাজ করতেন। লক্ষ্মী তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দীপঙ্কর। যদিও তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এক সন্তানকে নিয়ে ওই গৃহবধূ বাপেরবাড়ি চলে যান। দীপঙ্কর বছর দু’য়েক আগে লক্ষ্মীকে ভালোবেসে বিয়ে করেন। লক্ষ্মী আগে পঁচেট দক্ষিণপাড়া এলাকারই এক যুবককে বিয়ে করেছিলেন। তাঁদের ছ’বছরের একটি পুত্রসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা হতো না লক্ষ্মীর। তিনি ছেলেকে নিয়ে দীপঙ্করের কাছে চলে আসেন। সোমবার রাতে খাওয়াদাওয়া করে সকলে শুয়েছিলেন। তারপর এই ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রাক্তন স্বামী লক্ষ্মীকে পুনরায় নিজের বাড়িতে ফিরিয়ে নিতে চাইছিল। ইদানীং লক্ষ্মীর সঙ্গে যোগাযোগও বেড়েছিল। তবে দীপঙ্কর বর্তমান স্ত্রীকে ছাড়তে চাননি। প্রাক্তন স্বামী দীপঙ্করকে বেশ কিছুদিন ধরে নানাভাবে হুমকিও দিত বলে অভিযোগ। তার পরিণতিতে খুনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান। পুলিসেরও সন্দেহের তির প্রাক্তন স্বামীর দিকেই। পঁচেট এলাকায় বর্তমানে রাসমেলা চলছে। রাসমেলায় খাবারের দোকান দিয়েছিলেন ওই যুবক। মঙ্গলবার সকাল থেকে দোকানটি বন্ধ। তাঁর কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিস তাঁকে খুঁজছে। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, প্রাক্তন স্বামীর সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরি হয়েছিল ওই গৃহবধূর। প্রতিবাদ করায় ও বাধা দেওয়ায় দীপঙ্করকে খুন হতে হয়। তবে অন্য কোনও কারণ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিস।
শীতের রাতে দরজা লাগানো অবস্থায় আততায়ী কী করে ঢুকল? সেউ কি তার ঢোকার জন্য দরজা খুলে দিয়েছিল? সবকিছুরই উত্তরই হাতড়াচ্ছেন তদন্তকারীরা। পঁচেট পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি বলেন, ওদের পরিবারে সমস্যা ছিল জানতাম। তবে এরকম মর্মান্তিক পরিণতি হবে, ভাবিনি। আমরা পুলিসকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছি।