Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীর নামে ঋণ নিয়ে দ্বিতীয় বিয়ে

স্ত্রীর নামে ঋণ নিয়ে দ্বিতীয় বিয়ে
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: স্ত্রীর নামে চার লক্ষ টাকা লোন নিয়ে দ্বিতীয় বিয়ে করে বসলেন ঘরজামাই যুবক।
Advertisement
শুধু তাই নয়, প্রথম স্ত্রীর ঘাড়ে লোনের বোঝা চাপিয়ে নতুন বউকে নিয়ে ঘর ছেড়েছেন তিনি। ঘর জামাই থেকেও স্বামী অন্য সম্পর্কে জড়িয়ে এমন কাজ করতে পারেন, ঘুণাক্ষরেও টের পাননি প্রথম স্ত্রী। জোড়া সঙ্কটে পড়ে বুধবার বালুরঘাট থানায় অভিযোগ করেছেন ওই বধূ। 
পুলিস সূত্রে খবর, বছর পাঁচেক আগে বালুরঘাটের হাজিপুরের যুবতীর সঙ্গে হিলির যুবকের বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে প্রথম থেকেই বধূর বিবাদ লেগে থাকত। অশান্তির কারণে কন্যাসন্তানকে নিয়ে বধূ বছর দুয়েক আগে বালুরঘাটে বাপের বাড়িতে চলে আসেন। স্বামীও তখন শ্বশুরবাড়িতে এসে থাকতে শুরু করেছিলেন। তাঁকে টোটো কিনে দেন শ্বশুরবাড়ির লোক। এরপর বিভিন্ন সংস্থা থেকে প্রায় ৪ লক্ষ টাকা স্ত্রীর নামে ঋণ নিয়েছিলেন যুবক।
বধূর অভিযোগ, স্বামী গোপনে হিলির এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়ায়। পুজোর সময় হিলিতে নিজের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে মহিলাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আমার নামে প্রায় ৪ লক্ষ টাকা ঋণ রয়েছে। কীভাবে শোধ করব বুঝতে পারছি না। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ