সংবাদদাতা, বালুরঘাট: মেয়েকে বার বার চেয়েও না পাওয়ায় স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। এনিয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার জামালপুরের তেলিঘাটা এলাকায়। অভিযোগ পেয়ে মঙ্গলবার থেকে পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
অভিযোগ, চার বছর আগে তেলিঘাটার এক যুবক ও চকভৃগুর বাসিন্দা এক যুবতী প্রেম করে বিয়ে করে। বিয়ের এক বছর পরে তাদের একটি কন্যাসন্তান হয়। তারপর থেকে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। যুবক কোনও রোজগার না করায় সংসারে অশান্তি আরও অন্যমাত্রা পায়। বাধ্য হয়ে মহিলা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে শুরু করেন। তাতেও অশান্তি না কমায় বাধ্য হয়ে পাঁচ মাস আগে মেয়েকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন। বেশকিছু দিন ধরে অভিযুক্ত ফোন করে হুমকি দিতে শুরু করে মেয়েকে দিতে হবে। মেয়েকে না দিলে স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে। সেই হুমকি শুনেও মেয়েকে তিনি স্বামীর কাছে পাঠাননি।
সোমবার ওই মহিলা জানতে পারেন, তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। বাধ্য হয়ে স্বামীকে ফোন করলে পুনরায় হুমকি দিতে থাকে যে মেয়েকে না দিলে আরও ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। বাধ্য হয়ে এদিন তিনি বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস এদিন অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বালুরঘাটের ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত শুরু হয়েছে।