Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মায়ানমারে জোরালো ভূমিকম্প, কাঁপল কলকাতা

ঘড়িতে বাজে রাত ৯টা ০৫ মিনিট, আচমকাই দুলে উঠল চেয়ার, টেবিল, বিছানা। দুলতে থাকল সিলিং ফ্যানও। শহরে ফের কম্পন।

মায়ানমারে জোরালো ভূমিকম্প, কাঁপল কলকাতা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি: ঘড়িতে বাজে রাত ৯টা ০৫ মিনিট, আচমকাই দুলে উঠল চেয়ার, টেবিল, বিছানা। দুলতে থাকল সিলিং ফ্যানও। শহরে ফের কম্পন। তবে মাত্র কয়েক সেকেন্ডে কম্পন থামল। আতঙ্ক শহরবাসীর চোখ-মুখে। মাত্র কয়েকমাসের ব্যবধানে ফের কাঁপল তিলোত্তমা। গত বছরেও কম্পন অনুভূত হয়েছিল। আজ, মঙ্গলবারও কেঁপে উঠল শহর। ন্যাশনাল সেন্টার অব সিসমোলোজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের ইয়ানাংইয়াউং থেকে ৯৫ কিমি পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.০।

Advertisement

ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের ২৭কিমি গভীরে। মায়ানমারে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। ভারতে এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ