বাংলার সামনে শক্তিশালী কর্ণাটক
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফির শেষে ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছে বাংলা। সেই ব্যর্থতা ভুলে শনিবার আরব সাগরের পাড়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে অভিযান শুরু করছে বঙ্গ-ব্রিগেড। মুম্বইয়ে লক্ষ্মীরতন শুক্লার দলের প্রতিপক্ষ কর্ণাটক। জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া অভিমন্যু ঈশ্বরণরা। ব্যাটিংয়ে ক্যাপ্টেন অভিমন্যু ছাড়াও দলকে ভরসা জোগাচ্ছেন অভিষেক পোড়েল, করণ লালরা। বোলিংয়ে প্রধান স্তম্ভ মহম্মদ সামি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর এটাই হতে চলেছে তাঁর প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের নজর তাঁর উপরে।

Advertisement