নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সর্বভারতীয় সাঁতার প্রতিযোগিতায় সাফল্য পেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তাঁর বাড়ি শহরের ইছালাবাদে। বিশাল বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবক পঞ্চম হয়েছে। ১০ নভেম্বর থেকে ১২ তারিখ পর্যন্ত ভোপালে প্রতিযোগিতা হয়। দিল্লিতেও একটি প্রতিযোগিতায় তিনি রুপো জয় করেছেন। ২০২৫ সালে সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসতে চলেছে। সেই প্রতিযোগিতাতেও তিনি অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন। সেখানেও সাফল্য পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র।



