Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত যুবক

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত যুবক
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বান্দোয়ান থানার পুলিস। ধৃতের নাম হিমাংশু রাজোয়াড়। তার বাড়ি বান্দোয়ানের রোলাডি গ্রামে। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিনদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। রবিবার বধূর বাবা পাড়া থানা এলাকার বাসিন্দা হরিপদ রাজোয়াড় থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে জানিয়েছেন, ২০১৮ সালে হিমাংশুর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় পাত্রপক্ষের দাবি মতো যৌতুক হিসেবে নগদ টাকা ও দান সামগ্রী দেওয়া হয়। বিয়ের ছ’মাস ভালোভাবে কাটে। তারপর থেকেই মেয়ের উপর জামাই ও শাশুড়ি অত্যাচার শুরু করে। বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়। মেয়ে সব অত্যাচার সহ্য করে। তবে দু’টি কন্যা সন্তান হওয়ার পর থেকে মেয়ের উপর আরও অত্যাচার শুরু হয়। দু’টি মেয়ের জন্য দু’লক্ষ করে চার লক্ষ টাকা বাপেরবাড়ি থেকে আনার জন্য চাপ দেয়। ‌তাঁর দুরবস্থা দেখেই মেয়ে কোনও পথ খুঁজে না পেয়ে বিষ পান করেন। গত ২৯ ডিসেম্বর হিমাংশু মেয়েকে বান্দোয়ান হাসপাতালে ভর্তি করে। পরের দিন তাঁদের খবর দেয়।‌ সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে যান। ৩১ তারিখ মেয়েকে হাসপাতাল থেকে ছুটি দেয়। শ্বশুরবাড়িতে দু’দিন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেয়েকে বাপেরবাড়ি পাঠিয়ে দেয়। গত ৫ জানুয়ারি মেয়েকে দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২১ তারিখ মেয়ের মৃত্যু হয়। এরপরেই রবিবার তিনি বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ জানান। 
Advertisement
পুলিস জানিয়েছে, অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ