Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে মোবাইল নিয়ে প্রবেশ করলেই কড়া পদক্ষেপ, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

হাসপাতালের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করা এবং হাসপাতালের মধ্যে ঢুকে ছবি তোলায় নিষেধাজ্ঞার নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

হাসপাতালে মোবাইল নিয়ে প্রবেশ করলেই কড়া পদক্ষেপ, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ৩১ জুলাই, ২০২৬ ১৩:১৯
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: হাসপাতালের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করা এবং হাসপাতালের মধ্যে ঢুকে ছবি তোলায় নিষেধাজ্ঞার নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শুক্রবার হলদিয়া মহকুমা হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন তিনি। রোগীর পরিবারের লোকজনকেও তিনি হাসপাতাল চত্বরে ছবি না তোলার আবেদন জানান।

Advertisement

পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে শুক্রবার সকালে হলদিয়ার একাধিক সরকারি হাসপাতাল ঘুরে দেখলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হলদিয়া মহকুমা হাসপাতালের পরিকাঠামো নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী। শিল্পাঞ্চলের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দিতে এদিন একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। মহকুমা হাসপাতালের 'বিপজ্জনক' পুরনো বিল্ডিং নিয়ে দ্রুত রাজ্য সরকার ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বাস দেন। ওই হাসপাতাল বিল্ডিংয়ের পরিস্থিতি খতিয়ে দেখে ৪৮ ঘণ্টার মধ্যে একটি রিপোর্ট রাজ্যে পাঠাতে বলেছেন মন্ত্রী। এজন্য এইচডিএর চেয়ারম্যান, মহকুমাশাসক, সিএমওএইচকে দায়িত্ব দিয়েছেন তিনি। 

হাসপাতালের চিকিৎসা পরিষেবা দিতে বিকল্প হিসেবে আইওসি, বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের সাহায্য চেয়েছেন মন্ত্রী। এছাড়া এইচডিএর ট্রমা সেন্টারকে আগামী দু'মাসের মধ্যে চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী এদিন মহকুমা হাসপাতালের পরিচ্ছন্নতা, নজরদারির  গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের একাধিক অফিসারকে শো-কজের হুঁশিয়ারি দেন। হাসপাতালের ফায়ার সিস্টেম নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ