Bartaman Logo
১০ জুন, ২০২৬

আটকে রাখা যাবে না পথকুকুরদের, তবে বন্ধ্যাত্বকরণে জোর দিল সুপ্রিম কোর্ট

দিল্লি-এনসিআরে পথকুকুরদের নিয়ে দেওয়া পূর্বের নির্দেশ বদল করল সুপ্রিম কোর্ট। আটকে রাখা যাবে না পথকুকুরদের।

আটকে রাখা যাবে না পথকুকুরদের, তবে বন্ধ্যাত্বকরণে জোর দিল সুপ্রিম কোর্ট
  • ২২ আগস্ট, ২০২৫ ১১:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ২২ আগস্ট: দিল্লি-এনসিআরে পথকুকুরদের নিয়ে দেওয়া পূর্বের নির্দেশ বদল করল সুপ্রিম কোর্ট। আটকে রাখা যাবে না পথকুকুরদের। বদলে তাদের বন্ধ্যাত্বকরণ করে, প্রতিষেধক দিতে হবে। তারপরে যেখান থেকে তুলে আনা হয়েছিল সেখানেই রেখে আসতে হবে। তবে যে কুকুররা হিংস্র হয়ে গিয়েছে বা র‌্যাবিস আক্রান্ত তাদের প্রয়োজনে আটকে রাখতে হবে। আশ্রয়কেন্দ্রেই রেখে দিতে হবে। তবে কোনওভাবেই প্রকাশ্যে খাওয়ানো যাবে না পথকুকুরদের। পুরসভার তরফে নির্দিষ্ট কিছু এলাকা চিহ্নিত করতে হবে, যেখানে পথকুকুরদের খাওয়ানো হবে।  

Advertisement

পুরসভার তরফেই প্রয়োজনে এমন কিছু স্থান তৈরি করতে হবে যেখানে পথকুকুরদের খাওয়ানো যেতে পারে। যত্রতত্র পথকুকুরদের খাওয়ালে আইনি পদক্ষেপ নিতে হবে। আজ, শুক্রবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ। দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলায় কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের নির্দেশকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। শীর্ষ আদালতের তরফে বলা হয়, দিল্লি এনসিআর থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে। তারপরেই ক্ষোভপ্রকাশ করেন কুকুরপ্রেমী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী ও খেলোয়াড়রা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তড়িঘড়ি সিদ্ধান্ত নেন বিষয়টি খতিয়ে দেখা হবে। তারপরেই তিনি তিন বিচারপতির বেঞ্চে মামলাটি হস্তান্তর করেন। সেই বেঞ্চেই এদিন পথকুকুরদের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ