বিরোধীদের প্রতিবাদ কর্মসূচির ভেন্যু পরিবর্তনে নারাজ রাহুল, ফের চিঠি পাঠল সিটিআই
  • ২৭ অক্টোবর, ২০২৬ ১২:৫৯
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ অক্টোবর: সামনেই দীপাবলি। উৎসবের মরসুমে ১০ হাজার কোটি টাকার লোকশান হতে পারে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ইন্ডিয়া ব্লকের ১ নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি পরিবর্তনের অনুরোধ সিটিআই-র। ব্যবসায়ীরা জানান এর আগে ১০ অক্টোবরের কর্মসূচিতে ৩-৪ হাজার বিক্ষোভকারীর সমাবেশের কারণে গোটা মধ্য দিল্লিকে সিল করে দেওয়া হয়েছিল, যার জেরে ক্ষতি হয়েছিল প্রায় ৩ হাজার কোটি টাকা। সামনেই দীপাবলি, তাঁর আগে এই কর্মসূচিকে ঘিরে চিন্তার ভাঁজ কপালে ব্যবসায়ীদের। আগেও অনুরোধ করা হয়েছিল। তবে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির(সিআইটি)অনুরোধে পাল্টা রাহুল এক্সে পোস্ট করে লেখেন, মোদিকে বলুন ৪ নভেম্বর অভিযুক্ত জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করতে, দেখবেন ৩০ সেকেন্ডের মধ্যে বিক্ষোভ থেমে যাবে। ফের একদিন পর লোকসভার বিরোধী দলনেতাকে চিঠি পাঠাল সিটিআই। তাদের তরফে চিঠির আরও একটি অনুলিপি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেও পাঠানো হয়েছে। 

Advertisement

এর আগে রাহুল ব্যয়সায়ীদের অনুরোধের পাল্টা পোস্টে লেখেন, আপনাদের আমরা ভালোবাসি এবং আপনাদের কথাও শুনি। সরকার মেট্রো বন্ধ করে দিয়েছে, রাস্তা সিল করে দিয়েছে এবং রাজধানী অবরুদ্ধ করে রেখেছে। চুরি করা ভোটে কিছুই নিরাপদ নয়-আপনার দোকান, আপনার সঞ্চয়, আপনার সন্তানদের ভবিষ্যৎ। 

সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল রাহুল গান্ধীকে ১ নভেম্বর রামলীলা ময়দানের বদলে দীপাবলির পরে কোনো তারিখে এই কর্মসূচি করার অনুরোধও করেছেন। অনুমান করা হচ্ছে প্রায় ১৫ থেকে ২০ হাজার বাসে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হতে পারেন বিরোধী ব্লকের কর্মীরা। রামলীলা ময়দানের পাশেই যেসকল পাইকারি বাজার রয়েছে, তাতে ব্যবসায় প্রভাব পড়তে পারে। সিটিআই-র তরফে তাই রাহুল গান্ধীকে পরামর্শ দেওয়া হয়েছে, জওহরলাল নেহেরু স্টেডিয়ামের মতো অন্য কোনো স্থানে এই কর্মসূচিকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত, যেখানে বাজারের উপর কোনো প্রভাব পরবে না। তবে রাহুলের পোস্ট পরিষ্কার করে দিচ্ছে, রামলীলা ময়দানেই ১ নভেম্বর বিরোধী ব্লকের উপস্থিতিতেই এই কর্মসূচি করা হবে।