বই খুললেই বলছে কথা—
বই খুললেই বলছে কথা—
ফুল, তারা, চাঁদ, পাখি;
বইমেলাতে আজব বই
বিকোচ্ছে খুব নাকি!
চারদিকে এই রটলে খবর
জবর মজা পেয়ে,
বুড়ো-বুড়ি, কচিকাঁচা—
ছুটল সেথায় ধেয়ে!
সেই দলে আজ খোকার দাদু
খোকার হাতটি ধরে,
ছুট্টে গিয়ে একখানা বই
পেলেন লড়াই করে!
বই খুলতেই বাঘের ছবি,
ডাকল সে বাঘ ‘হালুম’;
সৌরকোষের কারিকুরি এ—
দেখলে পাবেই মালুম!