Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতির যুবককে অসমে খুনের অভিযোগ

সূতির যুবককে অসমে খুনের অভিযোগ
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: অসমের শিলচরে সূতির বিড়ি ব্যবসায়ীকে অপহরণ করে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যদের দাবি। মৃতের নাম রাহুল শেখ(২৬)। বাড়ি সূতির খাপুর গ্রামে। তিনি সেখানে বিড়ি ফেরি করতেন। গত মঙ্গলবার তিনি সেখানে বিড়ি ফেরি করতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। বিস্তর খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান মেলেনি। মৃতের বাবা আব্দুল হালিম পরদিন শিলচরের ঝিরিঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে ঝিরিঘাট থানা এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিস। দেহটি মাটিতে পোঁতা অবস্থায় ছিল। যদিও দেহের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের মৃত্যু সংবাদ দুপুরেই গ্রামের বাড়িতে এসে পৌঁছয়। বাড়িতে মৃতের স্ত্রী সহ ছেলেমেয়ে রয়েছে। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Advertisement
সূতির বাড়িতে বিড়ি বাঁধিয়ে অসমে নিয়ে যেতেন। সেখানে তাঁর বাবার সঙ্গে এলাকায় বিড়ি বিক্রি করতেন। যুবকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নামে। লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের সদস্য মৃদুল চৌধুরী বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই, কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। তবে বিষয়টি খোঁজ নেব।
সম্পর্কিত সংবাদ