Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ

স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ইটাহারের বসতপুর এলাকায়। রূপসানা বিবির অভিযোগ, গত ১৪ ডিসেম্বর তাঁর স্বামী রবিউল খান তাঁকে এবং তাঁর মেয়ে রুনা পারভিনকে মারধর করে। মেয়ে তাঁর শ্বশুরবাড়ি যেতে না চাওয়ায় মারধর করে। দুজনের চোট গুরুতর থাকায় তাঁরা রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি। অন্যদিকে মেয়েকে মারধরের কথা স্বীকার করেছেন রবিউল খান। তাঁর দাবি, অনেক টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিলেও সে শ্বশুরবাড়িতে যেতে চাইছিল না। তাই নিয়ে বচসা হলে মেয়েকে মারধর করি। তবে রূপসানা বিবিকে মারধরের অভিযোগ মিথ্যে। সে বর্তমানে আমার স্ত্রী নয়। তাই তাকে মারধরের প্রশ্নই নেই। ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ বলেন, অভিযোগ হলে খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ