সংবাদদাতা, ময়নাগুড়ি: স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী। আর সেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। এমন অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম অমৃত মোদক (৩১)। শুক্রবার রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
Advertisement
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে ঋতু বসাক মোদক তাঁর স্বামী অমৃত মোদকের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে জানিয়েছিলেন, ১৩ নভেম্বর দুপুর ১২টা নাগাদ তাঁর স্বামী তাঁকে বেধড়ক মারধর করে। মাথাও ফাটিয়ে দেন। পরবর্তীতে গলা টিপে ধরে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করেন। এরপর স্ত্রী ঋতু বসাক মোদক দাদার সঙ্গে ময়নাগুড়ি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে এটা জানতে পেরে বৃহস্পতিবার কীটনাশক খেয়ে বসেন অমৃত। তাঁর চিকিৎসা চলছিল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
ওই বধূর পরিবারের দাবি, ছ’বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে শুরু হয় সাংসারিক অশান্তি। বিভিন্ন কারণে যুবক তার স্ত্রীকে সন্দেহ করতেন। বধূর দাদা সুজয় বসাক বলেন, বোনের বাড়িতে প্রতিদিন ঝামেলা হত। যে ঘটনা ঘটেছে, সেটা আমরা চাইনি। বোনের চার বছরের মেয়ে রয়েছে। বোন ও তার মেয়ে আমার বাড়িতে রয়েছে। আমরা থানায় অভিযোগ করে চেয়েছিলাম, প্রশাসনের মাধ্যমে ভগ্নিপতিকে শাসন করা হোক। এদিকে এই বিষয় নিয়ে মৃত যুবকের কাকা নিখিল মোদক বলেন, সামান্য এক বিষয়কে কেন্দ্র করে ঋতু থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। আর তাতেই মানসিক কষ্ট পেয়েছিল ভাইপো। সে কারণেই সে কীটনাশক খেয়েছিল। শুক্রবার রাতে ও মারা যায়।