সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা শহরে সাপটানা ব্রিজের নীচে আবর্জনার স্তূপে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। বুধবার দুপুর নাগাদ এনবিএসটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এতে শহরের ব্যস্ততম রাস্তায় ব্যাপক যানজট হয়। প্রায় ৩০মিনিট ফালাকাটা-কোচবিহার ও আলিপুদুয়ারগামী যান চলাচল থমকে যায়। অপরদিকে কোচবিহার, আলিপুরদুয়ার ও মাথাভাঙা থেকে আসা শিলিগুড়ি ও ফালাকাটাগামী বহু গাড়িও আটকে পড়ে। খবর পেয়ে ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Advertisement
স্থানীয় বাসিন্দা বলেন, শহরে ডাম্পিংগ্রাউন্ড না থাকায় কিছু বাসিন্দা ও ব্যবসায়ী দোকানের ও বাড়ির আবর্জনা সাপটানা নদীতে ফেলছেন। যার জেরে নদী এখন ডাম্পিংগ্রাউন্ডে পরিণত হয়েছে। সেই আবর্জনার স্তূপে আগুন লাগাটা স্বাভাবিক। নদীর গতিপথ বন্ধ করে দিয়ে তা ডাম্পিংগ্রাউন্ডে পরিণত করা হলেও পুর প্রশাসনের হেলদোল নেই বলে অভিযোগ। আগুন লাগার ঘটনার জন্য শহরের ডাম্পিংগ্রাউন্ড না থাকার সমস্যাটি আরএকবার উঠে এল বলে মনে করছেন শহরবাসী।
এবিষয়ে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ রায় বলেন, পুরসভার পক্ষ থেকে বোর্ড লাগানো হলেও তা রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুরসভা সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চালু করেছে। তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। ফালাকাটা দমকল কেন্দ্রের ওসি মৃত্যুঞ্জয় রায়বীর বলেন, একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আবর্জনা থেকে আগুন লাগল কীভাবে, তা তদন্ত হচ্ছে।