Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রী না ফেরায় দুই ছেলেমেয়েকে নিয়ে ভাগীরথীতে ঝাঁপ যুবকের

স্ত্রী না ফেরায় দুই ছেলেমেয়েকে নিয়ে ভাগীরথীতে ঝাঁপ যুবকের
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: স্ত্রী বাপেরবাড়ি থেকে ফিরে না আসায় দুই ছেলেমেয়েকে নিয়ে ভাগীরথীতে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে জিয়াগঞ্জ শহরের স্টিমার ঘাটে ঘটনাটি ঘটে। স্থানীয়রা দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তিনজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিয়াগঞ্জের নেহালিয়ার বাসিন্দা রাকেশ দাসের স্ত্রী পুজোর দিন কয়েক পর সাত বছরের মেয়ে ও সাড়ে তিন বছরের ছেলেকে রেখে বাপেরবাড়ি চলে যায়। তারপর আর নেহালিয়ায় ফিরে আসেনি। রাকেশ স্ত্রীকে ফিরিয়ে আনতে কয়েকবার শ্বশুরবাড়ি যান। স্ত্রী ফিরে না আসায় বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন সকালে রাকেশ দুই ছেলেমেয়েকে নিয়ে জিয়াগঞ্জ থানার পিছনে স্টিমার ঘাটে যান। তারপর আচমকাই দুই ছেলেমেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। বিষয়টি নদীর ধারে থাকা বেশ কয়েকজন লক্ষ্য করেন। মুহূর্তের মধ্যে কয়েকজন জলে ঝাঁপিয়ে পড়ে তিনজনকে উদ্ধার করেন।  স্থানীয় বাসিন্দা মুন্না মুদি বলেন, স্ত্রী বাপেরবাড়ি চলে যাওয়ার পরে থেকেই রাকেশ মানসিকভাবে ভেঙে পড়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ