Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সেতুর দাবিতে বিয়ের আসরে ব্যানার

সেতুর দাবিতে বিয়ের আসরে ব্যানার
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ফাঁসিরঘাটে সেতুর দাবি এবার উঠে এল বিয়ের আসরে। কোচবিহার-১ ব্লকের রাশিডাঙার শিয়ালদহ প্রথমখণ্ড এলাকার বাসিন্দা জয়ন্ত বর্মন বিয়ের অতিথি আপ্যায়ন অনুষ্ঠানে প্যান্ডেল জুড়ে ফাঁসিরঘাটে সেতুর দাবিতে ব্যানার ঝুলিয়েছেন। তিনি এই আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বলেও জানা গিয়েছে। বিয়েতে অতিথি অভ্যাগতরা আসবেন। তাঁদের সামনে বিষয়টি তুলে ধরলে দাবি আরও জোরালো হবে বলেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ