Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রী বাপেরবাড়ি যাওয়ায় যুবক আত্মঘাতী

স্ত্রী বাপেরবাড়ি যাওয়ায় যুবক আত্মঘাতী
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম নিতাই মাঝি(৩০)। বাড়ি বলাগড় থানার সারঘরিয়ায়। বুধবার কালনা মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়।
Advertisement
মৃতার স্ত্রী যমুনা মাঝি বলেন, ভাইফোঁটার দু’দিন আগে আমি বাপের বাড়ি চলে যাই। ভাইফোঁটার পরদিন আমি খবর পাই স্বামী বিষ খেয়েছে। খবর পেয়ে বাড়ি ফিরে স্বামীকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করি। কিছুটা সুস্থ হলে বাড়িতে নিয়ে আসি। শনিবার আবার সে অসুস্থ হয়। সঙ্গে সঙ্গে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার রাতে মারা যায়। 
বুধবার রাতে কালনার বিজয়নগর এলাকায় এক গূহবধূর। অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতার নাম সান্ত্বনা বিবি(২৬)। বুধবার সকালে তাঁকে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়।
সম্পর্কিত সংবাদ