সংবাদদাতা, তপন: দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন যুবক। ঘটনাটি তপন ব্লকের ১ নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের মুক্তারামপুরের। মৃতের নাম দীননাথ কর্মকার (১৯)।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোর সময় রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলেন দীননাথের স্ত্রী। কালীপুজোয় তাঁকে আনতে গেলেও সংসার করতে নারাজ বলে শ্বশুরবাড়ি ফিরতে চাননি বধূ। এই ঘটনার পর মুষড়ে পড়েছিলেন দীননাথ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গাছের ডালে তাঁর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, প্রায় ১৩ বছর আগে যুবকের বাবার মৃত্যু হয়। মা আলাদা সংসার করছেন। ঠাকুরদা-ঠাকুমার কাছেই বড় হয়েছেন দীননাথ। মাস ছয়েক আগে বিয়ের কিছুদিন পর থেকেই সংসারে শুরু হয় অশান্তি । স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই ঝামেলা হতো। কালীপুজোর রাতে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন যুবক। কিন্তু স্ত্রী ফেরেননি। কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ছিলেন যুবক। সেজন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
মৃতের দাদু অতুল লোহারা বলেন, মাঝেমধ্যেই অশান্তি হতো। স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরে আসেনি বলে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে দীননাথ আত্মহত্যা করেছে বলে আমাদের অনুমান। তপন থানার পুলিস জানিয়েছে, যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত করা হচ্ছে।